ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ হবে আর্জেন্টিনায়

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ার কাছ থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের পরিবর্তিত আয়োজনের মর্যাদা কেড়ে নেওয়ার পর লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনার নাম ঘোষণা করেছে ফিফা। ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপটি।

আরও পড়ুন: রানবন্যার ম্যাচে হারল বেঙ্গালুরু

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের মূল আয়োজক ছিল ইন্দোনেশিয়া। কিন্তু এই বিশ্বকাপে একটি অংশগ্রহণকারী দেশ হলো ইসরায়েল। টুর্নামেন্টের ড্র করতে গিয়ে দেখা গেলো ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি রাজ্য ইসরায়েলের ম্যাচ আয়োজন করতে রাজী নয়।

এ সমস্যা সামনে আসার সঙ্গে সঙ্গেই ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা ঘোষণা দেয়, পূর্বঘোষিত সময় অনুযায়ই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ এবং খুব দ্রুতই নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বেটিংয়ের লোগো ব্যবহারের অনুমতি

এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন জানায় ফিফার কাছে। এরপরই আর্জেন্টিনার প্রস্তাবিত ভেন্যু এবং অবকাঠামোগত অব্স্থান পর্যবেক্ষণ করে আর্জেন্টিনাকে আয়োজক দেশ হিসেবে নাম ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২০ মে থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশ ২৪টি। আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, কিন্তু আয়োজক হিসেবে তারা টুর্নামেন্টে খেলতে পারছে।যদিও এই ফরম্যাটের টুর্নামেন্টে আর্জেন্টিনা সবচেয়ে সফল দল। এখনও পর্যন্ত ৬বার চ্যাম্পিয়ন হয়েছিলো তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা