ফাইল ছবি
খেলা

সৌদি ছাড়তে হতে পারে রোনালদোকে

স্পোর্টস ডেস্ক: এখনও কাটেনি রেশ আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই অশ্লীল অঙ্গভঙ্গির। এর আগেই এবার আরও জঘন্যভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি জুড়ে তুমুল দাবি উঠেছে, পর্তুগিজ এই ফুটবলারকে দেশটি থেকে বের করে দেয়ার জন্য।

আরও পড়ুন: বিশ্বকাপ দল ঘোষণার সময় জানালেন বাশার

মঙ্গলবার (১৮ এপ্রিল) আল হিলালের বিপক্ষে খেলতে গিয়েছিলো রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচটিতে ২-০ গোলে হেরে যায় রোনালদোরা। মাঠে উল্টা-পাল্টা ঘটনার জন্য বিতর্কের জন্ম ছাড়াও লাল কার্ড দেখতে বসেছিলেন।

তবে এ যাত্রায় বেঁচে গেলেও মাঠ ছাড়ার সময় করে বসেন মারাত্মক ভূলটি। দর্শকদের কাছ থেকে ‘মেসি মেসি’ ধুয়ো ধ্বনি শোনার পর নিজের পুরুষাঙ্গ ধরে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি। আর এই ঘটনা গড়াতে পারে অনেক দুর। সৌদি আরবের অধিকাংশ মানুষই এখন মনে করছেন, এ ঘটনায় তাদের দেশ ছাড়তে হতে পারে রোনালদোকে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে রোনালদোর এমন আচরণ নিয়ে এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌদি আরবের একজন আইনজীবী নউফ বিন আহমেদ টুইটারে লিখেছেন, তিনি সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে রোনালদোর বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দাখিল করবেন।

তবে, আল নাসরের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সে কারণেই ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা