ছবি : সংগৃহিত
খেলা

সিলেটে হোঁচট খেলেন পাপন!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা দেখতে সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : পাকিস্তানের ‘অনলাইন কোচ’ মিকি আর্থার

সিলেট স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। ভিআইপি বক্সে ঢোকার আগে ক্রিকেট ভবনের সামনের সিঁড়িতে হোঁচট খেয়ে খুবই বাজেভাবে পড়ে যান পাপন।

দ্রুতই তাকে দৌড়ে গিয়ে ধরেন সঙ্গে থাকা বিসিবি কর্তা ব্যক্তিরা। অবশ্য তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে উঠেও দাঁড়ান তিনি।

আরও পড়ুন : চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

বিসিবি সভাপতির ভাগ্য ভালো, বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তেমন আঘাত প্রাপ্তও হননি পাপন। এ ঘটনায় স্টেডিয়ামের অবকাঠামোগত ত্রুটি বা কারও কোনো দোষ দেখছেন না তিনি। বিসিবি প্রেসিডেন্ট জানান, তিনি অসাবধানতাবশত নিজের দোষেই পড়ে গেছেন।

সোমবার দুপুরে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স ম্যাচের ঠিক আগ মুহূর্তে সিলেটে এসে পৌঁছান পাপন। স্টেডিয়ামের চারদিকে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড।

আরও পড়ুন : শাস্তি পেলেন শান্ত

প্রসঙ্গত, বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কথা দর্শকরা জানিয়েছেন। সিলেটের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা