সংগৃহীত ছবি
খেলা

পদত্যাগ করেছেন পাপন

স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

আরও পড়ুন : বিসিবি’র জরুরি সভা আজ

গতকাল মঙ্গলবার হঠাৎ বোর্ড সভা ঢাকা হয়। বলা হয়, বুধবার (আজ) বোর্ড সভা হবে। সিদ্ধান্ত অনুসারে, আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের পরিবর্তে সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

কথা ছিল, এই সভায় যোগ দেবেন সাবেক বিসিবি সভাপতি পাপন। অনলাইনে যোগ দেওয়ার কথা ছিল তার। অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। কিন্তু আজকের এই সভায় যোগ দেননি পাপন। তাহলে প্রশ্ন হলো, কীভাবে পদত্যাগ করেছেন পাপন?

জানা যায়, সভা শুরুর আগেই ইমেইল করেছেন পাপন। সেখানেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বোর্ড পরিচালকদের কাছে পদত্যাগপত্র পাঠান পাপন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ অক্টোরব বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। সরকারের পক্ষ থেকে সরাসরি তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন পাপন। অবশেষে ১২ বছর দায়িত্ব পালনের পর আজ বুধবার (২১ আগস্ট) বিসিবিপ্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা