খেলা

লড়াইয়ে ঢাকার সংগ্রহ ১৪৪ রান

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ঢাকা ডমিনেটর্সের আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ের মত। এমন ম্যাচে রংপুরের বিপক্ষে উসমান ঘানির ৫৫ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে ১৪৪ রান সংগ্রহ করেছে ঢাকা। জিততে হলে রংপুরকে করতে হবে ১৪৫ রান।

আরও পড়ুন: চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ‘পাওয়ার প্লে’ তে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকার করেন যথাক্রমে মাত্র ৫ ও ১১ রান। অ্যালেক্স ব্লেক করেন ৮ বল থেকে মাত্র ৪ রান।

এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে সাময়িক বিপর্যয় সামাল দেন উসমান ঘানি। দলীয় ৬৯ রানে মিথুন আউট হয়ে গেলে ক্রিজে আসেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

নাসিরকে সঙ্গে নিয়ে রান তোলার গতি বাড়ান উসমান। ২২ বলে ২৯ করে দলের ১২৪ রানের মাথায় রান আউট হন নাসির। শেষ ওভারে ১৮ রান তুলে রংপুরকে ১৪৫ রানের টার্গেট দেয় ঢাকা। উসমান ঘানি ৫৫ বলে ৭৩ রান ও আরিফুল হক ২ বলে ২ রান করে থাকেন অপরাজিত।

আরও পড়ুন: বাঁচা-মরা’র লড়াইয়ে ঢাকা

অন্যদিকে রংপুরের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমোতুল্লাহ। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মাহেদী হাসান।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা