ফাইল ছবি
খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ বাতিল

সান নিউজ ডেস্ক: আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল। কিন্ত তা আর হচ্ছে না। দুই বোর্ডের সমঝোতায় প্রস্তুতি ম্যাচ দুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শাস্তি পেলেন শান্ত

রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সম্পর্কে জানান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমন হয়েছে। ইংল্যান্ড থেকে তাদের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।

বিসিবি সিইও বলেন, আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।

আরও পড়ুন: বিপিএলে খেলছেন পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী!

সিরিজকে মাথায় রেখে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ছিল ইংল্যান্ড দলের। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল।

ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের সূচি:

ওয়ানডে সিরিজ:

প্রথম ওয়ানডে - ১ মার্চ, মিরপুর।

দ্বিতীয় ওয়ানডে - ৩ মার্চ, মিরপুর।

তৃতীয় ওয়ানডে - ৬ মার্চ, চট্টগ্রাম।

টি-২০ সিরিজ:

প্রথম টি-টোয়েন্টি - ৯ মার্চ, চট্টগ্রাম।

দ্বিতীয় টি-টোয়েন্টি - ১২ মার্চ, মিরপুর।

তৃতীয় টি-টোয়েন্টি - ১৪ মার্চ, মিরপুর।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা