খেলা
বিপিএল

খুলনাকে ১৬৬ রানের টার্গেট দিল কুমিল্লা

স্পোর্টস নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ ৪র্থ পর্বের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে টানা শেষ চার ম্যচে জেতা কুমিল্লা ভিক্টরিয়ান্স ও এবারের বিপিএলে ধুঁকতে থাকা খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিং করে লিটন ও রিজওয়ানের ফিফটিতে মাত্র দুই উকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। ম্যাচ জিততে খুলনাকে করতে হবে ১৬৬ রান।

আরও পড়ুন: বিপিএলে খেলছেন পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী!

শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়মে টস ভাগ্যে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বী । ফলে প্রথমে ব্যটিংয়ে নামে কুমিল্লা ভিক্টরিয়ান্স।

ব্যটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। তাদের দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মাদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে সংগ্রহ করেন ৬৫ রান । ৪২ বলে ৫০ রান করেন লিটন।

এরপর ক্রিজে এসে রিজওয়ানের সাথে জুটি গড়েন জনসন চার্লস। ৫টি ছক্কার মারে তিনি ২২ বল থেকে করেন ৩৯ রান। ওয়াহাব রিয়াজের বলে ক্যাচের শিকার হন তিনি। এরপরে নামেন খুশদিল, করেন ১১ বলে ১৩ রান। অন্যদিকে রিজওয়ান ৪৭ বলে ৫৪ রান করে থাকেন অপরাজিত। নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের স্কোর দাড়ায় ২ উইকেটে ১৬৫ রান ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অপরদিকে খুলনার হয়ে একটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা