ফাইল ফটো
খেলা

পাকিস্তানের ‘অনলাইন কোচ’ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার পাকিস্তান ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন। অধিকাংশ সময় তিনি বাবর আজমদের ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন। বিশ্ব ক্রিকেটে প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন মিকি।

আরও পড়ুন : চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সব সময় সশরীরে মাঠে থাকবেন না।

পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সবসময় উপস্থিত থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের সময়ে বাবর আজমদের সঙ্গে আর্থারকে দেখা যাবে।

এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন যে, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তার পরেই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন : বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ বাতিল

মিকি আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব।

তিনি আরও বলেন, যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে একাধিক দেশকে কোচিং করিয়েছেন মিকি আর্থার। পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন : শাস্তি পেলেন শান্ত

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার শাহেদ আফ্রিদি মিকির অনলাইন কোচ হিসেবে দায়িত্ব নিতে চলা প্রসঙ্গে সোজাসাপ্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শাহেদ আফ্রিদি স্পষ্ট করে জানান, অনলাইন কোচিংয়ের বিষয়টাই তার কাছে স্পষ্ট নয়। পাকিস্তান ক্রিকেটে পছন্দ-অপছন্দের পুরনো রোগ নিয়েও সোচ্চার হয়েছেন আফ্রিদি। তার দাবি, ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।

অনলাইন কোচিংয়ের বিষয়টাই আমার মাথায় ঢুকছে না বলেও জানান আফ্রিদি। তিনি আরও বলেন, বিদেশি কোচই কেন? পাকিস্তানেও তো অনেকে রয়েছে। আমাদের ক্রিকেটে পছন্দ-অপছন্দের সিস্টেম রয়েছে। ক্রিকেট আর রাজনীতি মিশিয়ে ফেলা ঠিক নয় বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা