খেলা

খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাতে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। টস হেরে প্রথমে ব্যাট করছে সিলেট।

আরও পড়ুন: চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বী।

ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৩ ওভারে ১৯ রান সংগ্রহ করেছে সিলেট। ওপেন করতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। শান্ত ৩ রানে ও হৃদয় দুই চারে ১৬ রান করে ক্রিজে আছেন।

পয়েন্ট তালিকায় প্রথম স্থানে আছে সিলেট অন্যদিকে খুলনার অবস্থান ৭ম।

খুলনা টাইগার্স একাদশ :
তামিম ইকবাল, শাই হোপ, অ্যান্ডি বালবির্নি, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), মার্ক দয়াল, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাহিদ রানা।

আরও পড়ুন: লড়াইয়ে ঢাকার সংগ্রহ ১৪৪ রান

সিলেট স্ট্রাইকার্স একাদশ :
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা