সংগৃহীত ছবি
খেলা

এলপিএলে ডাক পেলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন আরেক পেসার শরিফুল ইসলাম। আগামীকাল বুধবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছাড়ছেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন শরিফুল ইসলাম। আগের আসরগুলোতে বি-লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল তারা। এবার নাম আর ফ্র্যাঞ্চাইজ বদলে তারা খেলছে নতুন নামে। যদিও দলের মূল খেলোয়াড়দের অনেকেই আছেন এবারেও।

ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমান্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা। এবারে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুল। আগামীকাল দুপুর ২.৩০ টায় শ্রীলঙ্কার বিমান ধরছেন তিনি।

আরও পড়ুন : অলিম্পিকের টিকিট পেলেন ইমরানুর

এবারের এলপিএলে শুরুটা ভালোই করেছে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। প্রথম ম্যাচেই তারা হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সকে হারিয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে বর্তমানে তারা খেলছে কলম্বোর বিপক্ষে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা