এশিয়া জয়ী লঙ্কার দল ঘোষণা
খেলা
টি টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া জয়ী লঙ্কার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : অবশেষে ডেডলাইন পার হয়ে যাওয়ার পর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দাসুন শানাকার নেতৃত্বে সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

১৫ সদস্যের বিশ্বকাপ দলে রেখেছে একাধিক ইনজুরিতে থাকা খেলোয়াড়কে। যাদেরকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। পেসার দুষ্মান্থে চামিরা ও লাহিরু কুমারা এই তালিকায় রয়েছেন।

এদিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে আশেন বান্দারা, প্রাভীন জয়াউইকরামা, দিনেশ চান্দিমাল, বিরুনা ফার্নান্দো ও নুয়ানিদু ফার্নান্দোকে। যদিও তাদের মধ্য থেকে কেবল বান্দারা ও জয়াউইকরামা দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন।

অবশ্য লঙ্কান বিশ্বকাপ দলে এশিয়া কাপে খেলা অধিকাংশ খেলোয়াড়ই স্থান পেয়েছেন। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিষেক হওয়া মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও আসিথা ফার্নান্দো।

আরও পড়ুন : তুমব্রু সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে আহত ১

সদ্য সমাপ্ত এশিয়া কাপের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ফেরা অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের জায়গা হয়েছে স্ট্যান্ডবাইতে। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা দিলশান মাদুশঙ্ক প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন দলে।

দলে জায়গা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও জেফারি বন্দরসে। তাদের প্রথম সারির পেসার চামিরা এখনো হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দলে তার জায়গা পাওয়াটা নির্ভর করছে এক মাসেই মধ্যে সেরে ওঠার ওপর।

আরও পড়ুন : লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

তিনি ও লাহিরু কুমারার অনিশ্চয়তার কারণে দলে একাধিক প্রতিভাবান ও প্রতিশ্রুতশীল পেসার রাখা হয়েছে। সেই তালিকায় আছেন মাদুশঙ্ক, প্রমোদ মাদুশান ও চামিকা করুণারত্নে।

লঙ্কান টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :

আরও পড়ুন : আ. লীগের সঙ্গে নেই জাতীয় পার্টি

দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মান্থে চামিরা (*ইনজুরি), লাহিরু কুমারা (*ইনজুরি), দিলশান মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।

স্ট্যান্ডবাই :

আশেন বান্দারা, প্রাভীন জয়াউইকরামা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা