ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। যার সুবাদে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে জিতবে এমন আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের মেয়েদের।

আরও পড়ুন: ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য নিয়ে দাপুটে ফুটবলই খেলেছে। ভুটান একবারের জন্যও বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেনি।

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ২৭ মিনিটে। মারিয়া মন্ডার পাস থেকে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

আরও পড়ুন: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

৫৩ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল দিলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। ৫৭ মিনিটে সাবিনার ফ্রিকিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে মাসুরা পারভীন আলতো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন।

৮৮ মিনিটে বদলি তহুরা গোল করলে জয়ের ব্যবধান হয় ৭-০। ইনজুরি সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের জয় ৮-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন।

এবারের আসরে চার ম্যাচেই ২০ গোল করে ফেললো বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০, পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।

আরও পড়ুন: বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা

সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা