সংগৃহীত ছবি
খেলা

অলিম্পিকের টিকিট পেলেন ইমরানুর

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ৩ জন ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তার হলেন- রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম এবং সবশেষ ওয়াইল্ড কার্ড পেয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : ফাইনালে ২ দলের সম্ভাব্য ১১দশ

অলিম্পিকে সাতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নামই প্রেরণ করেছিল।

ফলে ইমরান অলিম্পিকে খেলবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল। তবে আজ বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএ'কে জানিয়েছে।

বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু জানান,‌ ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন : প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

‘ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্সের দূরত্ব স্বল্প। তাই ইমরান ইংল্যান্ড থেকেই প্যারিস যাবেন।’

ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না। বাংলাদেশ প্যারিস অলিম্পিকে ইতোমধ্যে শুটিং ও অ্যাথলেটিক্সে একটি করে ওয়াইল্ড কার্ড পেয়েছে। দুই সাতারু, এক বক্সার ও দুই গলফার এখনো ওয়াইল্ড কার্ড পাওয়ার আশায় রয়েছেন।

এই ৫ জনের মধ্যে দুই সাঁতারু রাফি এবং সোনিয়ার কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি। বক্সার সেলিমের সম্ভাবনা তুলনামূলক কম আর গলফে সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা