ঢাকা টেস্টে লঙ্কান একাদশে দুই পরিবর্তন
খেলা

ঢাকা টেস্টে লঙ্কান একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : এ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, টেস্ট ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোর মধ্যে দেখা গেলেও বর্তমানে একই ধারাবাহিকতায় চলছে এশিয়া অঞ্চলের কয়েকটি দল।

আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম

সোমবার ( ২৩ মে ) দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই ঢাকা টেস্ট শুরুর আগে রোববার নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা।

দিমুথ করুনারত্নে নেতৃত্বে অন্যরা হলেন ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিতা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে দুইটি পরিবর্তন দিয়ে ঢাকা টেস্টের একাদশ সাজিয়েছেন। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলডেনিয়ার পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াভিক্রমা। চট্টগ্রামে বল হাতে সুবিধা করতে পারেননি এম্বুলডেনিয়া, ৪৭ ওভার হাত ঘুরিয়ে নেন মোটে ১ উইকেট।

আরও পড়ুন : রাশিয়া-ভারত সম্পর্ক ছিন্নের চেষ্টা

এছাড়াও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাথায় বলের আঘাত পেয়ে উঠে যাওয়া বিশ্ব ফার্নান্দোকে ঢাকা টেস্টের একাদশে রাখেনি সফরকারীরা। তার পরিবর্তে কনকাশন বদলি হয়ে মাঠে নামা কাসুন রাজিথাকে সুযোগ দেওয়া হয়েছে। এই পেসার বদলি হিসেবে নেমেই নেন ৪ উইকেট।

প্রসঙ্গত, ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

আরও পড়ুন : সিলেটে বিশুদ্ধ পানির সংকট

ঢাকা টেস্টের জন্য শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াভিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা