সংগৃহীত
খেলা

হতাশায় শেষ প্রথম দিন

স্পোর্টস ডেস্ক : সিলেটে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শেষ বিকেলে ব্যাটিং ব্যর্থতায় দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (২২ মার্চ) টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয় ৩৪ বলে ৯ রানে এবং তাইজুল শূন্য রানে অপরাজিত রয়েছেন।

দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের বোলিং তোপে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৮ বলে ৯ রান করে লেগ বিফোরে কাঁটা পড়েন ওপেনার জাকির হাসান। ১০ বলে ৫ রান করে ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন শান্ত। জাকিরের মতো লেগ বিফোরে শিকার হন এই টাইগার অধিনায়ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুমিনুল হকও। ৭ বলে ৫ রান করে ক্যাচ আউট হন তিনি।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। খালেদের অফ-স্ট্যাম্পের বাইরে এক আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে জুটি।

শেষ দিকে প্রাবাথ জয়সুরিয়া (১), ফার্নান্দো (৯) এবং লাহিরু কুমারা শূন্য রানে রান আউট হলে ২৮০ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস।

আরও পড়ুন : ভোলায় চ্যাম্পিয়ন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়

বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও নাহিদ রানা ৩টি করে উইকেট নেন। এ ছাড়াও শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা