দিল্লিকে হারিয়ে কোহলিদের প্লে অফে তুলে দিয়েছে মুম্বাই (ছবি: সংগৃহীত)
খেলা

দিল্লির হারে প্লে অফে কোহলিরা

ক্রীড়া প্রতিবেদক: দিল্লিকে হারিয়ে কোহলিদের প্লে অফে তুলে দিয়েছে মুম্বাই। দিল্লি ক্যাপিটালসের জন্য সমীকরণটা ছিল সহজ, ওই ম্যাচে জিতলেই প্লে অফে চলে যেত তারা। এবার তাদের সহজ কাজটাকে কঠিন করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লিকে হারিয়ে দিয়ে তারা প্লে অফে তুলে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

শনিবার ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে দিল্লি। জবাব দিতে নেমে পাঁচ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে মুম্বাই।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দিল্লির। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ২৪ রান আসে আরেক ওপেনার পৃথ্বী শয়ের ব্যাট থেকে।

এই দুজনের বিদায়ের পর কোনো রান না করেই বুমরাহের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল মার্শ। দিল্লির ইনিংসটাকে মূলত এগিয়ে নেন অধিনায়ক ঋষভ পান্ত এবং রভম্যান পাওয়েল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

দিল্লিকে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়েরও। ১৩ বলে মাত্র দুই রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। তবে ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৪৮ রান করেন আরেক ওপেনার ইষাণ কিষাণ। ডাউলদ ব্রেভিসের ব্যাটে আসে ৩৫ বলে ৪৮ রান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা