ফিরতে হচ্ছে মুস্তাফিজকে
খেলা

অবশেষে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে!

স্পোর্টস ডেস্ক : ভারতের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার ৮ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে কাটার মাস্টার মুস্তাফিজের টেস্ট খেলা-না খেলাবিষয়ক আলোচনা যেন ছাইচাপা আগুন হয়েই জ্বলছে। পেসারদের ইনজুরি বিষয়টাকে বারবার উসকে দিচ্ছে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

বিশেষ করে তাসকিন-শরীফুল ইসলামের ইনজুরির কারণে মুস্তাফিজের ওপর টেস্ট খেলার চাপ বাড়ছে। তাসকিন কাঁধের ইনজুরিতে, শরীফুল আঙুলের ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে গেছেন।

দুই সেরা পেসারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ দল। তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লাল বলে না থাকলেও এই ফরম্যাটে মুস্তাফিজকে ফিরতেই হচ্ছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় স্পষ্ট, ক্যারিবিয়ানেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন ২৬ বছর বয়সী এই তরুণ।

আরও পড়ুন : বরাক মোহনার বাঁধ ভেঙ্গে ঢুকছে পানি

চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। মুস্তাফিজকে টেস্ট দলে অবশ্যই প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।’

২০১৫ সালে টেস্ট অভিষেক হয় মুস্তাফিজের। ১৪ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন বাঁহাতি এই পেসার।

আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

তাসকিন-শরীফুলকে হারিয়ে মুস্তাফিজের প্রয়োজনীয়তা অনুভব করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তবে এই ফরম্যাটে কাটার মাস্টারের অভিজ্ঞতা, ফিটনেসের বিষয়টি বিবেচনা করতে বলেছেন তিনি। অবশ্য বিসিবি চাইলে মুস্তাফিজ খেলবেন, এমনটাই মনে করেন মুমিনুল।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত বৃদ্ধি

চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে যেটা দেখতে হবে মুস্তাফিজ লাল বলে কত দিন খেলেছে। এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে। কত দিন খেলছে না খেলছে। আর ফিটনেসের একটা ইস্যু থাকে। এখন যদি ওকে দরকার হয়, তাহলে অবশ্যই খেলবে। দেখেন, আমাদের ফ্রন্টলাইনার দুটো পেসার নেই, শরীফুল-তাসকিন। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সে খেলবে।’

সার্বিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে মুস্তাফিজের থাকাটা এখন প্রায় নিশ্চিত বলাই চলে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা