ছবি-সংগৃহীত
খেলা

‘অসম্ভব’ লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টে আফগানিস্তানের সামনে ‘অসম্ভব’ লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৬১ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে ৬৬২ করতে হবে আফগানদের।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১২৪ করে ফিরলেও মুমিনুল শেষ পর্যন্ত ১২১ রানে অপরাজিত থাকেন। ১২ চার আর ১ ছক্কায় সাজানো তার ইনিংসটি। আর ৮১ বলে ৮ বাউন্ডারিতে ৬৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন দাস। এছাড়া অর্ধশতক হাকিয়েছেন জাকির হাসানও। তিনি খেলেছেন ৯৫ বলে ৭১ রানের ইনিংস।

শুক্রবার (১৬ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ।

গতকালের দুই অপরাজিত ব্যাটার উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধারণ এক জুটি গড়ে তোলেন শান্ত-জাকির। অথচ, সেই জুটিরই কিনা যবনিকাপাত ঘটলো একটি ঝুঁকি নিতে গিয়ে রানআউট হওয়ার মধ্য দিয়ে।

১৭৩ রানের বিশাল এক জুটি গড়ার পর রানআউটে কাটা পড়ে বিদায় নেন জাকির । হাশমত উল্লাহ শহিদির করা ৩৫তম ওভারের ৩য় বলে নাজমুল হোসেন শান্ত বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন। নাসির জামাল বলটি দারুণ ক্ষিপ্রতায় বাউন্ডারি বাঁচান। বল কুড়িয়ে ফেরত পাঠান ইবরাহিম জাদরান। এরই মধ্যে তৃতীয় রান নিতে যান শান্ত। কিন্তু জাকির ক্রিজে পৌঁছার আগেই স্ট্যাম্প ভেঙে দেন আফসার জাজাই। ৯৫ বল খেলে ৭১ রান করে আউট হন জাকির।

আরও পড়ুন : দুই ইনিংসেই শান্তর সেঞ্চুরি

এরপর সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসকে খুব বেশি বড় করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে করা ১৪৬ রান ছোঁয়ার আগেই পথ ধরেন প্যাভিলিয়নের দিকে। তার ব্যাট থেকে আসে ১২৪ রানের ইনিংস। জহির খানের বলে আবদুল মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান চলতি টেস্টের সবচেয়ে সফলতম ব্যাটার।

মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি যে শটের নাম ঘিরে আলোচনা হয় তা রিভার্স সুইপ। সাম্প্রতিক সময়ে বহুবার এই শট খেলতে গিয়ে উইকেট বিসর্জন দিয়েছেন তিনি। এই তালিকার সর্বশেষ সংযোজন ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংস।

২৭৪ রানে নাজমুল আউট হওয়ার পর মাঠে নামেন মুশফিক। মাত্র ৮ রান করে জহির খানের বলে ইবরাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়ে গেলেও আফগানদের দেড়শও করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ১৪৬ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসেই লিড নেয় ২৩৬ রানের।

দ্বিতীয় দিন শেষ বিকেলেই বাংলাদেশের লিড দাঁড়িয়েছিল ৩৭০ রান। ১ উইকেট হারিয়ে ১৩৪ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে আগের দিনের দৃঢ়তাই দেখিয়েছেন শান্ত এবং জাকির।

আরও পড়ুন : টাইগারদের রানপাহাড়ে চাপা আফগানরা

এর আগে টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনবদ্য ১৪৬ রান এবং মাহমুদুল হাসান জয়ের ৭৬ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৩৮২ রান। আফগানিস্তানের নিজাত মাসুদ নেন ৫ উইকেট।

জবাব দিতে নেমে আফগানদের কোনো ব্যাটার ৪০ এর ঘরও স্পর্শ করতে পারেনি। ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। ৪ উইকেট নেন এবাদত হোসেন। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২

আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা

আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৬৬২)

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা