ছবি-সংগৃহীত
খেলা

টাইগারদের রানপাহাড়ে চাপা আফগানরা

ক্রীড়া প্রতিবেদক : হতাশায় শুরু হলেও দিনের শেষটা দারুন হল বাংলাদেশের। আফগানিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়েও সফল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল। এতে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ রানে।

আরও পড়ুন : ১৪৬ রানেই শেষ আফগানিস্তান

শতরানের জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। সাড়ে পাঁচ রানরেটে ১১৬ রান যোগ করেছেন তারা। দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি, দুজনই সমান ৫৪ রান করে অপরাজিত। খেলেছেন সমান ৬৪ বলও!

আফগানদের ১৪৬ রানে অলআউট করে দেয়ায় প্রথম ইনিংসেই বাংলাদেশ এগিয়ে যায় ২৩৬ রানের বিশাল ব্যবধানে। তারপরও সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের শেষ বলে আউট হন প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। ৪ চারে ১৩ বলে ১৭ রান করেন তিনি।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট

জয়ের বিদায়ের পর বোলারদের ওপর চড়াও হন টাইগার দুই ব্যাটার শান্ত ও জাকির। শান্ত তার ক্যারিয়ারের চতুর্থ আর জাকির তুলে নেন দ্বিতীয় হাফসেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদী ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাঈ ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, এবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)

বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ১৩৪/১ (জয় ১৭, জাকির ৫৪*, শান্ত ৫৪*; আহমেদজাঈ ৫-০-৩৪-০, মাসুদ ৩.৫-০-৩০-০, হামজা ৬.১-০-২৭-১, জানাত ৪-০-২৪-০, জহির ৪-০-১৯-০)

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা