খেলা

পাঁচ বছর পর ওপেনিং জুটিতে রেকর্ড

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং জুটি দেখলো বাংলাদেশ। চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের সকাল স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়ের দাপুটে ব্যাটিংয়ে। তারা শ্রীলঙ্কান বোলারদের শাসন করে বাংলাদেশ দলকে সুবিধাজনক অবস্থানে নিচ্ছেন।

আরও পড়ুন: এদিন বাংলার মাটিতে ফিরেন শেখ হাসিনা

মঙ্গলবার (১৭ মে) দিনের সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৭ রান। যেখানে সেঞ্চুরির পথে হাঁটা অভিজ্ঞ তামিম ৮৯ এবং তরুণ ব্যাটসম্যান জয় ৫৮ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখনো পিছিয়ে অধিনায়ক মুমিনুল হলের দল।

আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম পাঁচ ওভারের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করলেন। তৃতীয় দিন সকালে আগের দিনের সঙ্গে ১৫ রান যোগ করতে ২১ বল খেলেন তামিম। প্রথম ওভারে রমেশ মেন্ডিসের ওভার থেকে নেন ৩ রান। পরের ওভারে বিশ্ব ফার্নান্দোকে দুই চার হাঁকান। পরের ওভারে অবশ্য মেডেন দেন এই ব্যাটসম্যান। পরের ওভারে ১ রান নেওয়া তামিম মেন্ডিসের করা দিনের পঞ্চম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন।

আরও পড়ুন: চুরি হয়ে গেল ইমরান খানের ফোন

সব মিলিয়ে ৭৩ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন তামিম। এটি তামিমের ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ফিফটিতে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ৯০০ রান পূর্ণ করেছেন। অপেক্ষা আর ১০০ রানের। তৃতীয় দিন সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জয় খেলেছেন মাত্র ৯ বল। যেটি থেকে করেছেন মাত্র ৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। এখন ৮৯ রানে তামিম ও ৫৮ রানে জয় অপরাজিত রয়েছেন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে ১৫০ পার করল টাইগাররা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা