শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ
খেলা

বাংলাদেশ ভালো বোলিং করেছে

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেছেন, 'এই উইকেটে এটি পার স্কোর। এটি খুবই ভালো উইকেট। বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি, কোনো সহজ রান করতে দেয়নি।'

আরও পড়ুন: তামিম-জয়ের ব্যাটে দাপুটে শুরু

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, 'তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান একাই করেছেন অভিজ্ঞ ব্যাটার ম্যাথিউজ। তবে শেষ পর্যন্ত তাকে পুড়তে হয়েছে মাত্র ১ রানের আক্ষেপে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়েছেন ম্যাথিউজ।

আরও পড়ুন: ভারতেও পিকে হালদারের বিচার ও শাস্তি হতে পারে

তবে তার ১৯৯ রানের ইনিংসের সুবাদে চারশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। বিশ্বের ১২তম ও বাংলাদেশের মাটিতে প্রথম ব্যাটার হিসেবে ১৯৯ রান করে আউট হয়েছেন ম্যাথিউজ। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৩৯৭ রানে। তবে, তার মতে অন্তত ৫০-৬০ রান কম হয়ে গেছে লঙ্কানদের।

লঙ্কান ইনিংসের ১৫৩তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে ১৯৯ রানে পৌঁছান ম্যাথিউজ। পরের বলে ফিল্ড সেটিংয়ে বেশ পরিবর্তন আনে বাংলাদেশ। শর্ট মিড উইকেটে থাকা সাকিবকে নেওয়া হয় স্কয়ার লেগে। মুমিনুল দাঁড়ান শর্ট মিডের ক্যাচিং পজিশনে। লং অন ও লং অফ ফিল্ডারকে আনা হয় ভেতরে।

আরও পড়ুন: শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

সুযোগ বুঝে উড়িয়ে মেরে ডাবল সেঞ্চুরি করতে চেয়েছিলেন ম্যাথিউজ। কিন্তু বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে জমা পড়ে সেই বলেই স্কয়ার লেগে দাঁড়ানো সাকিবের হাতে। যার ফলে সমাপ্তি ঘটে ম্যাথিউজের ৯ ঘণ্টা ৩৮ মিনিটের ম্যারাথন ইনিংসের। নিজের ইনিংসে ৩৯৭ বল খেলে ১৯ চার ও ১ ছয় হাঁকান তিনি।

সবমিলিয়ে শ্রীলঙ্কা ১৫৩ ওভারে করেছে ৩৯৭ রান। ওভারপ্রতি যা দাঁড়ায় ২.৫৯ রানে। ব্যাটিংবান্ধব উইকেটে এতো ধীরগতিতে রান তোলার কারণ হিসেবে বাংলাদেশের আঁটসাঁট বোলিংকে কৃতিত্ব দিয়েছেন ম্যাথিউজ। বাংলাদেশের বোলাররা কোনো সুযোগই দেয়নি বলে জানালেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা