তামিম-জয়ের ব্যাটে দাপুটে শুরু
খেলা

তামিম-জয়ের ব্যাটে দাপুটে শুরু

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে দিয়ে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাঁহাতি তামিম ইকবাল ৩৫ এবং ডানহাতি মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন : টাকার মান কমলো

মঙ্গলবার ( ১৭ মে ) তৃতীয় দিনে ৭৬ রান নিয়ে ব্যাটিং শুরু করার আগে প্রথম ইনিংসে লঙ্কানদের থেকে ৩২১ রানে পিছিয়ে থাকলেও কোনো উইকেট না হারানোয় এগিয়ে টাইগাররা।

সফরকারীরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েও সংগ্রহ খুব বড় করতে পারেনি। নাঈম হাসান, সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩৯৭ রানে থামে দিমুথ করুনারত্নের দল।

অ্যাঞ্জেলো ম্যাথিউস লঙ্কানদের হয়ে ব্যাট হাতে অনবদ্য একটি ইনিংস খেলেন। তবে ১ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। ১৯৯ রানে থামে তার ৩৯৭ বলে ধৈর্যশীল ইনিংসটি।

আরও পড়ুন : ক্ষমতা চিরকাল থাকবে না

বাংলাদেশ দল দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শুরুতে প্রতিপক্ষকে অলআউট করে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনারের ব্যাটে দারুণ লড়াই করছে স্বাগতিকরা। শ্রীলঙ্কান বোলারদের ধৈর্য পরীক্ষা নিয়ে রানের গতি ঠিকভাবে ধরে রেখেছেন তামিম-জয়।

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি পেলেও পরের তিন ইনিংসে দুইবার আউট হন রানের খাতা খোলার আগেই, আরেক ইনিংসে করেন ৬ রান। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাও ভালো যায়নি জয়ের। ৪ ইনিংসে করেন সাকুল্য ৩২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য বড় ইনিংসের আভাস মিলেছে জয়ের ব্যাটে। বলের মান বিচারে খেলে ব্যক্তিগত রান বাড়িয়ে নিচ্ছেন এই তরুণ।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালেরও রান তোলায় তাড়াহুড়া নেই। তবে স্ট্রাইক রেট রেখেছেন ৭০-এর ওপর। দুই ব্যাটসম্যান দেখেশুনে খেলে উদ্বোধনী জুটিতে পার করেন পঞ্চাশ রানের কোটা। সর্বশেষ ১৩ ইনিংসে এটি বাংলাদেশ দলে প্রথম পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি।

বাংলাদেশ দল এই সেশনে ব্যাটিং করেছে ১৯ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছে তারা। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন তামিম ৩৫ এবং জয় ৩১ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা