অবশেষে উইকেটের দেখা পেলেন সাকিব
খেলা

অবশেষে উইকেটের দেখা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের খেলারই কথা ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনায় আক্রান্ত হন তিনি। ফলে তাকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল সাজানোর পরিকল্পনা করছিল বাংলাদেশ।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

তবে দু’দিনের মাথায় করোনা নেগেটিভ হন সাকিব। তাবুও শঙ্কা ছিল, করোনার ধকল কাটিয়ে মাঠে নামতে পারবেন কিনা। ভক্তদের অবাক করে দিয়ে সেই সাকিবই খেলছেন চট্টগ্রাম টেস্টে। বলতে গেলে নিজের ইচ্ছেশক্তি আর অদম্য মনোবলের কারণে।

অধিনায়ক মুমিনুল হক করোনা কাটিয়ে সুস্থ হওয়া সাকিবকে আজ প্রথম সেশনে বোলিং দেননি । দ্বিতীয় সেশনেও প্রথম ৪০ মিনিটে সাকিবকে আক্রমণে নেওয়ার চিহ্ন পাওয়া যায়নি। অবশেষে ৩৫ ওভার পর আনা হয় সাকিবকে। টানা ১০ ওভার বোলিং করেন তিনি।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

সাকিব বল হাতে নিয়েছেন তৃতীয় সেশনে ৯ ওভার পর। এসেই সাফল্য পেয়েছেন। সেশনে নিজের দ্বিতীয় বলেই ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ধনঞ্জয়ার ডিফেন্স ভেদ করে বল লেগে গিয়েছিল ব্যাটে। প্রথম স্লিপ থেকে উইকেটের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ৬ রানে থাকা ধনঞ্জয়াকে শুরুতে আউট দেননি আম্পায়ার। পরে রিপ্লেতে আলট্রাএজের অস্তিত্ব পাওয়া গেলে আঙুল তোলেন।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন দিনেশ চান্দিমাল। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৭৫ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা