নাঈমের জোড়া শিকারে চালকের আসনে বাংলাদেশ
খেলা
চট্টগ্রাম টেস্ট

নাঈমের বলে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে দুশ্চিন্তার ভাজ বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের কপালে। দুর্দান্ত ফর্মে থাকা মিরাজের দায়িত্বভার সামলাবেন কে?

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

অবশেষে ডাক আসলো নাঈম হাসানের। যিনি কিনা জাতীয় দলের বাইরে শেষ ১৫ মাস। তবু প্রশ্ন রয়ে গেল, অর্পিত দায়িত্ব সামাল দিতে পারবেন তো এই অফ স্পিনার। সেই নাঈমের কল্যাণেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে স্বস্তিতে লাল সবুজের বাংলাদেশ।

নাঈম হাসান প্রত্যাবর্তন রাঙাতে সময় নেননি। নিজের ১ম ওভারে হাত ঘোরাতে এসেই ফিরিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। উইকেটে সেট হয়ে যাওয়া ওশাদা ফার্নান্দোকে বানিয়েছেন নিজের ২য় শিকার। প্রথম সেশন শেষে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৭৩ রান। কুশল মেন্ডিস ২৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ০ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ দলের অধিনায়কের চেহারায় ফুটে উঠল হতাশার ছাপ। মুমিনুল হক জানালেন, আগে ব্যাটিং করার ভাবনা ছিল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানাতে বিলম্ব করেননি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

তবে টস দিয়েই তো আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করা যায় না! স্বাগতিক দলপতি তাই বললেন, প্রথম ১ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য।

দিনের শুরুতে রানের মুখ খুলে দেন দুই পেসার খালেদ আহমেদ আর শরিফুল ইসলাম। তবে দিনের পঞ্চম ওভারে হয়েছিল জোরালো আবেদন। কিন্তু রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো বাংলাদেশ। শরিফুলের বল ব‍্যাটে খেলতে পারেননি ওশাদা ফার্নান্দো, বল লাগে প‍্যাডে। বল ট্র‍্যাকিংয়ে দেখা গেছে, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।

প্রথমবারের মতো ইনিংসের সপ্তম ওভারে বল হাতে তোলেন নাঈম। ফিরেই বাজিমাত। ১৫ মাস পর জাতীয় দলের জার্সিতে নেমে প্রত্যাবর্তন রাঙালেন লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ফিরিয়ে। অফ স্টাম্পের একটু বাইরে পড়ে অ‍্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল কাট করেন বাঁহাতি ব্যাটসম্যান।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

তবে এর আগে বল ছুঁয়ে যায় তার প‍্যাড। রিভিউ আবেদন করেন করুনারত্নে কিন্তু লাভ হয়নি। ফেরেন ৯ রানে।

করুনারত্নের আউটের পর উইকেটে দুই জন ডানহাতি ব্যাটসম্যান থাকায় নাঈমকে আর ব্যবহার করেননি মুমিনুল। তাইজুলকে বোলিংয়ে আনেন, তবে বাঁহাতি স্পিনার সুবিধা না করায় আবার ফেরানো হয় নাঈমকে।

১ উইকেট হারানো সফরকারীরা ঘুরে দাড়ানোর বার্তা দেয় ফার্নান্দো আর মেন্ডিসের ব্যাটে। আবার দলের ত্রাতা হয়ে আসেন নাঈম। ওভার দ্য উইকেটে করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন ফার্নান্দো। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৮১ বল স্থায়ী ৪৩ রানের জুটি। ফার্নান্দো ফেরেন ৩৬ রানে।

আরও পড়ুন : সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে উদার হওয়ার আহ্বান

এরপর শেষ হয় প্রথম সেশনের খেলা। যেখানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৭৩ রান। কুশল মেন্ডিস ২৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ০ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন।

প্রসঙ্গত, প্রথম সেশনে বল হাতে তোলেননি করোনাভাইরাস মুক্ত হয়ে টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা