মোহনবাগানকে হারাতে কলকাতায় আবাহনী
খেলা

মোহনবাগানকে হারাতে কলকাতায় আবাহনী

স্পোর্টস ডেস্ক : অবশেষে ঢাকা আবাহনী পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছেছে এএফসি কাপের প্লে অফ খেলতে।

আরও পড়ুন : কোস্টগার্ডের সহযোগিতায় ১১ নাবিক উদ্ধার

শনিবার ( ১৬ এপ্রিল) সকালে ম্যারিও ল্যামোসের দল বাংলাদেশ বিমানে কলকাতার উদ্দেশে রওনা হয় । দুপুরের আগেই কলকাতা পৌঁছায় বাংলাদেশের এই জনপ্রিয় ক্লাবটি।

ঢাকা আবাহনী কলকাতার ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে। আবাহনীর প্রতিপক্ষ স্বাগতিক মোহনবাগানও এই হোটেলে রয়েছে।

আজ বিকেলে মাঠে অনুশীলনের পরিকল্পনা থাকলেও বিকেলে জিম সুইমিং করবেন জীবনরা, ‘দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠে অনুশীলনের সুচি ছিল।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

হোটেলের আনুষ্ঠানিকতায় ও কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ায় আজ মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলে জিম সুইমিং হবে।’ -কলকাতা থেকে বলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।

আগামীকাল ও পরশু দু'দিন অনুশীলন করবে আবাহনী। ১৯ এপ্রিল বিশ্ব যুব ভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের মূল পর্বে খেলবে।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

ঢাকা আবাহনী দলের দলনেতা হিসেবে আছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা