টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)
খেলা

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: চলতি বছরের মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওই সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর করবে কিনা এমন আলোচনা উঠছিলো। তবে প্রাথমিক স্কোয়াড ঘোষণার মাধ্যমে সেই আশঙ্কা থমকে দিয়েছে দ্বীপরাষ্ট্রটি।

লঙ্কানদের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ সদস্য। যেখান থেকে সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে ১৮ জন ক্রিকেটার। সর্বশেষ সিরিজে স্কোয়াডে থাকা লাহিরু থিরিমান্নে এবং চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন।

তবে চমকে দেওয়ার বিষয় হচ্ছে, ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থেকে সর্বোচ্চ রান করা কামিন্দু মেন্ডিসের জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডে। এদিকে দলে ডাক পেয়েছেন রোশেন সিলভা এবং ওশাদা ফার্নান্দো।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত থাকা সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ ২৩ মে মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ শুরু হবে। সিরিজটি খেলতে শ্রীলঙ্কা ৮ মে ঢাকায় আসার কথা রয়েছে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়ড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহা ও সুমিন্দা লক্ষণ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা