কোয়ার্টার ফাইনালেই সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বার্সেলোনার (ছবি: সংগৃহীত)
খেলা

ইউরোপা লিগ: বার্সাকে বিদায় দিল ফ্রাঙ্কফুর্ট

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে খেলতে হয় বার্সেলোনাকে। গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স দিয়ে ইউরোপিয়ান দ্বিতীয় সারির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনেছিল তারা। কিন্তু কোয়ার্টার ফাইনালেই সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে ২-৩ গোলে তারা হারে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে।

দুই লেগে কাতালানদের হার ৪-৩ গোলে।

এদিকে জার্মানরা সেমিফাইনাল নিশ্চিত করেছে, যেখানে প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

ন্যু ক্যাম্প বার্সার মাঠ হলেও ফ্রাঙ্কফুর্টকে সমর্থন দেওয়ার লোক কম ছিল না। তাদের সমর্থকদের বন্যায় ভেসে যায় স্পেনের ওই স্টেডিয়াম। আর এতেই যেন গর্জে ওঠে জার্মানরা।

দারুণ শুরু করে ফ্রাঙ্কফুর্ট। বার্সার এরিক গার্সিয়া তাদের বক্সের মধ্যে জেস্পার লিন্ডস্ট্রমকে ফেলে দিলে ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ফিলিপ কস্টিচ। ৩ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা।

জাভি হার্নান্দেজের দল শুরুতেই গোল হজম করলেও প্রতিপক্ষকে চাপে রাখতে উঠেপড়ে লাগে। উসমান দেম্বেলের বানানো বলে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের হেড যায় ক্রসবারের উপর দিয়ে। রোনাল্ড আরাউজোর ভলি সরাসরি চলে যায় ফ্রাঙ্কফুর্ট গোলকিপার কেভিন ট্র্যাপের হাতে।

স্বাগতিকদের চাপ সত্ত্বেও ফ্রাঙ্কফুর্ট তাদের লিড দ্বিগুণ করে। এবার রাফায়েল বোরের বজ্রসম শট টের স্টেগেনকে ফাঁকি দিয়ে বার্সার জালে জড়ায়।

২-০ গোলে পিছিয়ে থেকে বার্সা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অবেমেয়াংয়ের শট পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে ট্র্যাপ রুখে দেন ৪৮তম মিনিটে। অন্যদিকে টের স্টেগেন লিন্ডস্ট্রমের একটি জোরালো শট ঠেকান।

এক ঘণ্টা পার হলে অবেমেয়াংয়ের জায়গায় অ্যাডামা ট্রাওরেকে এবং সার্জিনো দেস্তকে ওস্কার মিনগুয়েজাকে মাঠে নামান জাভি। কিন্তু স্কোর পাল্টাতে পারেনি বার্সা। বরং ৬৭ মিনিটে নিচু ড্রাইভে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কস্টিচ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সার্জিও বুশকেটস ও মেম্ফিস ডিপে বার্সার হয়ে গোল করলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা