সংগৃহীত ছবি
জাতীয়

লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।’

আরও পড়ুন : সাবেক এমপি মুকুল গ্রেফতার

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।’

আরও পড়ুন : সাবেক আইজিপি শহীদুল রিমান্ডে

তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা ইউনূস বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কিছু প্রশ্নেরও উত্তর দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা