সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক আইজিপি শহীদুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ফের পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

অপর দুই আসামি হলেন- যুগ্মসচিব এ কে এম গোলাম কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিম।

বুধবার (১৩ নভেম্বর) কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পিপি ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না

এই মামলায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জন আসামি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৮ যাত্রী নিহত হন।

এই ঘটনায় সেই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে চৌদ্দগ্রাম থানার তৎকালীন পুলিশ।

একই ঘটনায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে পাল্টা মামলার আবেদন করেন নাশকতাকবলিত ওই বাসটির মালিক চৌদ্দগ্রামের আবুল খায়ের। আদালতের আদেশে পরে চৌদ্দগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়। সেই মামলায় আইজিপি শহীদুল হকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিলেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা