বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার
খেলা

বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার

স্পোর্টস ডেস্ক : বিগত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটারদের নামের তালিকায় চারটি নাম সবার আগে চলে আসে। তারা হলেন- ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট। তিন ফরম্যাটেই তারা সমানতালে দুর্দান্ত ব্যাট করে থাকেন।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

বর্তমান সময়ে তাদের সঙ্গে আরও একটি নাম যোগ করতে বাধ্য সবাই। তিনি হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কারো কারো মতে তিনিই এখন বিশ্বের সেরা।

সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম। এবার একই কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার ডেল স্টেইনও।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ২০১৮ সাল থেকে দুর্দান্ত ফর্মে আছেন। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসির শীর্ষ ব্যাটার তিনি। টেস্টেও খুব একটা পিছিয়ে নেই। পাঁচ নম্বরে আছেন পাক অধিনায়ক। এখন পর্যন্ত খেলা ৪০ টেস্টে ৪০.৯৮ গড়ে তার রান ২৮৫১।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

প্রসঙ্গত, গতকাল টুইটারে এক ভক্ত প্রশ্ন করেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার কে? জবাবে ডেল স্টেইন বলেন, খুব সম্ভবত বাবর আজম। সে এ মুহূর্তে দুর্দান্ত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা