জয়ের স্বপ্ন নিয়ে কলকাতা যাচ্ছে আবাহনী
খেলা

জয়ের স্বপ্ন নিয়ে কলকাতা যাচ্ছে আবাহনী

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আবাহনী লিমিটেড শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নিজেদের মাঠে অনুশীলনটা জম্পেস করেই আগামীকাল (শনিবার) সকালে কলকাতার বিমান ধরতে যাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা।
আগামী ১৯ এপ্রিল এএফসি কাপের প্লে-অফ ম্যাচে ভারতের জায়ান্ট এটিকে মোহনবাগানের বিপক্ষে লড়তে হবে। সেই ম্যাচ খেলতে পুরো দলই মুখিয়ে আছে।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে এএফসি কাপে সফল দল আবাহনী। ৩ বছর আগেও আঞ্চলিক সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে মারিও লেমসের দলটির। সেই সুখস্মৃতি নিয়ে এবারও প্রস্তুতি নিয়ে কলকাতার মাঠ কাঁপাতে চাইছেন নাবীব নেওয়াজ জীবন-দানিয়েল কলিনদ্রেসরা।

দল নিয়ে বেশ আশাবাদী ৩৫ বছর বয়সী কোচ মারিও লেমসও । বিশেষ করে, আগের চেয়ে বর্তমান দলটি বেশ শক্তিশালী। স্থানীয়দের পাশাপাশি বিদেশি সংগ্রহ অনেক ভালো।
তাই পর্তুগিজ কোচ বলেছেন, আমরা কলকাতার ম্যাচটিতে জেতার জন্যই যাবো। দলের সবাই সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আগের চেয়ে দল বেশ ব্যালেন্সড। আশা করছি, সমর্থকদের নিরাশ করবো না। ইতিবাচক ফল নিয়েই দেশে ফিরতে পারবো।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

তবে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে হারানো যে কঠিন, তা মানছেন আবাহনী কোচ, মোহনবাগানের খেলা দেখেছি। এএফসি কাপে আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে ওদের একচেটিয়া আধিপত্য ছিল। পজেশনাল ফুটবল খেলে তারা। কলকাতার দলটিতে হারানো কঠিন। তবে অসম্ভব কিছু নয়।

লেমস চাইছেন, মে মাসের এই গ্রুপ পর্বে জায়গা করে নিতে, আমরা জেতার লক্ষ্য নিয়েই কলকাতা যাচ্ছি। জিততে পারলে আমাদের সামনে গ্রুপ পর্বে খেলার সুযোগ আসবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি নই।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

আবাহনী ১৯ এপ্রিলের ম্যাচটি জিততে পারলে সরাসরি সুযোগ পাবে গ্রুপ পর্বে খেলার। সেখানে ‘ডি’ গ্রুপে আগে থেকে অপেক্ষা করে আছে বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা এফসি এবং মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা