ডারবান টেস্ট : টাইগারদের দাপুটে প্রত্যাবর্তন
খেলা
ডারবান টেস্ট

টাইগারদের দাপুটে প্রত্যাবর্তন

স্পোর্টস নিউজ ডেস্ক : বোলার সংকট, সুযোগ হারানো ও আম্পায়ারিং বিতর্ক মিলিয়ে ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা এলোমেলো ছিল বাংলাদেশ দলের। তবে বোলারদের দাপটে প্রত্যাবর্তনে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

আরও পড়ুন : বিদেশি ষড়যন্ত্র জাতি মেনে নেবে না

চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৫৭ রান। প্রথম ইনিংসের ৬৯ রান মিলিয়ে লিড দাঁড়িয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ২২৬ রান।

রায়ান রিকলটন ১৮ আর ভিয়ান মুল্ডার ৬ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার লিড আরো বাড়িয়ে নিতে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।

১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১০৫ রান নিয়ে ডিন এলগার ৬২ এবং কিগান পিটারসেন ২১ রানে দ্বিতীয় সেশন শুরু করেন। তবে বিরতি কাটিয়ে ফিরে সুবিধা করতে পারেননি এলগার। কাঁধের চোট নিয়েই বল করতে এসে প্রোটিয়া দলপতিকে ফেরান তাসকিন।

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

বাঁহাতি এলগার অফ স্টাম্পের বাইরে থেকে সুইং করে ভেতরে ঢোকা বল ডিফেন্সের চেষ্টায় ব্যর্থ হন। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মুমিনুল হক। এলগার ১০২ বলে ৭ চারে ফেরন ৬৪ রান করে।

২১ রান নিয়ে ব্যাট করতে নামা পিটারসেনকে একই পথ অনুসরণ করান মিরাজ। গুড লেংথ বল পিছিয়ে গিয়ে ঠিক মতো খেলতে পারেননি পিটারসেন। বলে চোখ রেখে শর্ট লেগে চমৎকার ক‍্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ৮৫ বলে চারটি চারে ৩৬ রান করেন পিটারসেন।

আরও পড়ুন : এবার রুবলে খাদ্য-শস্য বিক্রির ঘোষণা

টেম্বা বাভুমা বিদায় নেন ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত এক ক্যাচে। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে বাভুমাকে এক হাতের চোখ ধাঁধানো ক্যাচে ফেরান বাংলাদেশি ফিল্ডার। অথচ ম্যাচে কয়েকটি ক্যাচ ছেড়েছেন রাব্বি, যার মধ্যে ডিন এলগারও ছিলেন। ৪ রানে বাভুমা শিকার হলেন এবাদত হোসেনের বলে।

বাংলাদেশ দলকে খানিক পর আনন্দের উপলক্ষ দেন মিরাজ। তাতে সাদমান ইসলামের অবদানও কম নয়। মিরাজের করা ইনিংসের ৫২তম ওভারের প্রথম বল। রিভার্স সুইপ করতে চেয়েছিলেন কাইল ভেরেইনা।

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬

বল ব্যাট থেকে পায়ে লেগে উঠে যায় উপরে। সিলি পয়েন্টে দাঁড়ানো সাদমান ঝাঁপিয়ে পড়ে এক হাতে বল তালুবন্দি করেন। ১৮ বলে ১ চারে ৬ রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।

প্রোটিয়ার হয়ে এখন লড়ছেন দুই ব্যাটসম্যান রিকলটন আর মুল্ডার। চা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিক শিবিরে আর বিপদের আঁচ লাগতে দেননি তারা। দ্বিতীয় সেশন শেষে৫ উইকেট হারানো প্রোটিয়াদে সংগ্রহ ১৫৭ রান। প্রথম ইনিংসের ৬৯ রান মিলিয়ে লিড দাঁড়িয়েছে ২২৬ রান।

আরও পড়ুন : কিয়েভ পুরোপুরি রুশ সেনা মুক্ত

যেখানে রিকলটন ১৮ আর মুল্ডার ৬ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার লিড আরো বাড়িয়ে নিতে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।

টাইগারদের দাপুটে প্রত্যাবর্তন হলেও লিড দাঁড়িয়েছে ২২৬ রান। যা আরো সমৃদ্ধ করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল। শঙ্কা তৈরি হচ্ছে এখানেই।

আরও পড়ুন : হিন্দি সিনেমায় মিমি

এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স বলেছেন, ২৫০ হলে ম্যাচ জেতা কঠিন!

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা