খেলা

মোস্তাফিজের বোলিং নৈপুণ্যের দিনে ব্যাটিং ব্যর্থতায় হারল দিল্লি

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমানের অভিষেকটা দারুণ হয়েছে। তবে এদিন ব্যাটিং ব্যর্থতার কারণে জিততে পারেনি তার দল। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৪ রানে হেরে গেছে দিল্লি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান করে। এর জবাবে ৯ উইকেটে ১৫৭ রানে থামে দিল্লি।

এদিকে চলতি আইপিএলে গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত বল করেন ‘দ্য ফিজ’। টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের বিপক্ষে ম্যাচে দিল্লির সেরা বোলিং পারফরম্যান্স ছিল মোস্তাফিজের। ফিজ নির্ধারিত চার ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম দুই বলে মোস্তাফিজ দেন মাত্র ১ রান। তৃতীয় বলের দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরত পাঠান। তবে প্রথমে আউটের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নেন পন্থ। আলট্রাএজে দেখা যায়, বল ব্যাট ছুঁয়েছে। ওয়েড ফেরেন মাত্র ১ রানে। প্রথম ওভারে সবমিলিয়ে মোস্তাফিজ দিয়েছেন ৭ রান।

পরে ম্যাচের ষষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার। এরপর ডেথ ওভারে মোস্তাফিজকে আনেন পন্থ। ১৭তম ওভারে ফিজ দেন ৯ রান। দুই ওভার বিরতি দিয়ে ২০তম অর্থাৎ শেষ ওভারটি করতে আসেন মোস্তাফিজ। ওই ওভারে প্রথম বলে ডেভিড মিলার নিতে পারেন মাত্র ১ রান। দ্বিতীয় বলেই উইকেট। এক্সট্রা কভারে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন রাহুল তেয়াতিয়া (১৩)। তার পরের দুই বলে এক করে দুই রান ফিজ।

এবার অভিনব মনোহরকে (১) কাটারে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। স্লগ সুইপ করতে গিয়ে কভারে অক্ষর প্যাটেলের ক্যাচ হন এই ব্যাটার। শেষ বলে রশিদ খান ব্যাট লাগাতে না পারলে দৌড়ে বাই এক রান নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। পরের ম্যাচে একাদশে ফিরে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন টাইগার বোলার।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

ম্যাচে ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। সর্বোচ্চ ২৯ বলে ৪৩ রান করেন অধিনায়ক পন্থ। তবে আর কেউই দলের হয়ে ৩০ রান করতে পারেননি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দিল্লিকে। গুজরাটের হয়ে ৪ উইকেট নিয়ে দিল্লির ইনিংস ধসিয়ে দেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ শামি ২ উইকেট নিয়েছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা