সংগৃহীত ছবি
খেলা

বাবা হলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার (৪ ডিসেম্বর) মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার।

মোস্তাফিজ জানান, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে। তাদের আপনার প্রার্থনায় রাখুন।

আরও পড়ুন : হকি বিশ্বকাপে বাংলাদেশ

মূলত, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ।

প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা