সংগৃহীত ছবি
বিনোদন

আম্বানির ডাকে তারার মেলা

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

আরও পড়ুন: মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

আগামী ১-৩ মার্চ পর্যন্ত টানা তিন দিন চলবে অনন্ত-রাধিকার অনুষ্ঠান। জুলাই মাসের ১২ তারিখে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা।

এলাহি আয়োজনে উপস্থিত হবেন বলিউড থেকে শুরু করে হলিউড তারকারা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জামনগরে পৌঁছেন রণবীর কাপুর, নীতু কাপুর, আলিয়া ভাট তাদের সঙ্গে ছোট্ট রাহাও । বলিউড ভাইজানকে দেখা গেল জামনগরের বিমানবন্দরে, ইতিমধ্যেই সালমন খানও পৌঁছেছেন সেখানে।

অর্জুন কাপুরকে দেখা গেল বোন জাহ্নবী কাপুরের সঙ্গে। মানুষী চিল্লার, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারারও দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে জামনগরের উদ্দেশে রওনা হন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান, ও সুহানা।

আরও পড়ুন: পঙ্কজ উদাস আর নেই

বিশ্বের অন্যতম বড় বাজেটের এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য জামনগরে এসে পৌঁছেছেন রিহানা, অ্যাডাম ব্ল্যাকস্টোন, জে ব্রাউনরা। সেইসাথে ভেন্যুতে পা রেখেই গুজরাতি খানাপিনায় মজেছেন পশ্চিমী দুনিয়ার সঙ্গীতশিল্পীরা। কেউ বা আবার লাড্ডুও চেখে দেখতেও ভুল করেননি।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানি।

আরও পড়ুন: মা হচ্ছেন দীপিকা

অতিথিদের জন্য ৪ বেলা ভূরিভোজেরকরা হয়েছে। থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার থাকবে সেখানে। সকালের নাস্তায়ই অতিথিদের জন্য রাখা হয়েছে ৭৫টি ডিস, যাতে থাকবে ২৭৫ রকমের পদ। ডিনারেও ২৭৫ রকমের পদ থাকছে অতিথিদের জন্য। সূত্র জানায়, মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হয়েছে এবং সারারাত ধরে চলবে অনুষ্ঠান।

সান নিউজ/এসআর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা