সংগৃহীত
বিনোদন

সোলসের গানে মাতলো চিকিৎসকেরা

বিনোদন ডেস্ক: ২০২৩ এর অগাস্টে অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের সুবর্ণজয়ন্তী উদযাপন হয়েছিল। সম্প্রতি তারা আবার অস্ট্রেলিয়া সফরে গেছেন।

আরও পড়ুন : ‘আর্টিক্যাল ৩৭০’র আয় কত?

বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’র আমন্ত্রণে গত ২৪ ফেব্রুয়ারি সিডনির নিউ সাউথ ওয়েলসে পারফর্ম করে সোলস। দুই ঘণ্টায় প্রায় ২০টি গান পরিবেশন করে ব্যান্ডটি। যেমন, এ এমন পরিচয়, মন শুধু মন ছুঁয়েছে, দেখা হবে বন্ধু, রাত এখনও বাকি, এই মুখরিত জীবনের চলার বাঁকে, ব্যস্ততা আমাকে দেয় না, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, চায়ের কাপে পরিচয়, বাঁশি শুনে আর কাজ নাই, ও বন্ধু তোকে মিস করছি, কেন এই নিঃসঙ্গতা, রিমঝিম ঝিম বৃষ্টি পরে, সাগরের প্রান্তরে শুনি, সারা দিন তোমায় ভেবে ও সুখ পাখি আইলো উড়িয়া। এসময় সোলস সদস্যদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানে মেতেছিলেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরাও।

পার্থ বড়ুয়া (সোলস ব্যান্ডের প্রধান) বলেন, ‘এর আগে বহুবার সিডনিতে তারা পারফর্ম করেছে। শ্রোতারা বাংলা গানকে ভালোবাসেন। বাংলাদেশের চিকিৎসকরা সিডনিতে অনেক সম্মানিত। তাদের জন্য গাইতে পেরে সোলস গর্বিত।’ অস্ট্রেলিয়া সফরে সোলস টিমে ছিলেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান।

আরও পড়ুন : মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

সোলসের পাশাপাশি অনুষ্ঠানে আরো গান গেয়েছেন প্রিয়াংকা বিশ্বাস, অভিজিৎ, রাজিব, খালিদ, রানা ও সোহেল খান। অস্ট্রেলিয়া সফরে সোলস টিমে ছিলেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান।

আগামী ২ মার্চ মেলবোর্নে মিউজিক্যাল ফেস্টিভ্যালে পারফর্ম করবে সোলস এবং ১২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন : আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিকশা’, ‘যদি দেখো’, ‘হাওয়াই মিঠাই’ ও ‘বাহানা’ এই গানগুলো তারা ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করেছে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা