সংগৃহীত
বিনোদন

নতুন আঙ্গিকে প্রকাশ ‘সাগরের প্রান্তরে’

বিনোদন ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামের গানচিত্র নতুন আঙ্গিকে প্রকাশ করেছে।

গত বুধবার (৩০ আগস্ট) রাতে সোলসের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে।

আরও পড়ুন: তাবলিগ জামাতে গেলেন কাবিলা

নতুন করে সোলসের কালজয়ী এই গানটি সংগীতায়োজন করা হয়েছে। সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া গানটি প্রসঙ্গে জানান,‌ “সাগরের প্রান্তরে’ গানটি সকলেরই পরিচিত। পুরোনো কালজয়ী এ গানটি নতুন করে সংগীতায়োজন করেছি মাত্র।

গানের সাথে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিওটি ধারণ করা হয়েছে। আশা করছি, শ্রোতারা পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের ৪র্থ গান।”

আরও পড়ুন: বাউল বেশে জেমস

বর্তমানে অষ্ট্রেলিয়ায় সোলস ব্যান্ড দলটি অবস্থান করছে। সেখানে ৬ টি কনসার্টে অংশ নেবে ব্যান্ড দলটি। আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে দলটি। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এ মিউজিক ফেস্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকদের কথায়, ‘সোলসের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের পেয়ে খুবই আনন্দিত ও। আশা করছি, সিডনি প্রবাসী বাঙালিদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা