সংগৃহীত
বিনোদন

মেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে মারা গেছেন।

গত বুধবার (৩০ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বৈশালী। তার বয়স হয়েছিল ৫২ বছর।

আরও পড়ুন: কেমন প্রেমিক চান সুহানা?

ভারতীয় একটি সংবাদমাধ্যমে ৭৯ বছর বয়সী দীপঙ্কর দে জানান, ‘বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই শেষরক্ষা করা গেলো না। এর বেশি কথা আর বলতে পারছি না।’

বৈশালী বেশ কিছু দিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গতকাল রাতেই সেখানে মারা যান তিনি।

পেশাগতভাবে বৈশালী বিনোদন জগতের সাথেই যুক্ত ছিলেন। অনিল কুরিয়াকোসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার আরো একটি বোন রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: সুস্থ আছেন চিত্রনায়িকা পপি

দীপঙ্কর দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর ২০২০ সালের শুরুতে অভিনেত্রী দোলন দে-কে বিয়ে করেন। ৭৫ বছর বয়সে বিয়ে করে দারুণ আলোচনায় উঠে আসেন এ অভিনেতা।দীপঙ্করের স্ত্রী দোলন দে সংবাদমাধ্যমকে জানান, ‘দীপঙ্কর মানসিকভাবে ভয়ঙ্কর রকমের ভেঙে পড়েছে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা