খেলা

লাঞ্চের পরই লিটনের বিদায়

সান নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে তৃতীয় দিনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দিনের শুরুতেই উইকেট হারালেও চাপে ভেঙে পড়েনি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের রেকর্ড গড়া ইনিংস ও ভাগ‍্যকে পাশে পাওয়া লিটন দাসের ব‍্যাটে শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: হঠাৎ অস্থির চালের বাজার

কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় বলেই বিদায় নেন লিটন দাস। উইলিয়ামসের বলে বোল্ড হন ৯২ বলে ৪১ রান করা লিটন। ফলে বলা যায়, কিছুটা বিপদেই বাংলাদেশ।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান। জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াসির আলী। এখনও ১৮৪ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় খেলছেন ৮০ রানে। তার ২৩০ রানের লড়াকু ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। এই ইনিংস খেলার পথে ছাড়িযে গেছেন মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম‍্যাচে খেলা ৭৮ রানকে।

এদিন সকালের সেশনে ৩০ ওভারে তাসকিন আহমেদকে হারিয়ে ৮৫ রান যোগ করে সফরকারীরা। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৮৩।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮০ ওভারে ১৮৩/৬

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা