সংগৃহীত ছবি
সারাদেশ

দৌলতখানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন : এলজিইডির ৪ কোটি টাকার কাজ বাস্তবায়ন নিয়ে শঙ্কা

শনিবার (৯ নভেম্বর) দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের তার এলাকা থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইয়াছিন লিটনের বিরুদ্ধে ভোলা ও দৌলতখনা থানায় মারামারি, হত্যাচেষ্টা ও বিষ্ফোরক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সে উপজেলার উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন সময় হামলা ও মারধর করতেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পাড়তেন না। এমনকি তার নেতৃত্বে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফেজ ইব্রাহীমের গারিবহরে হামলার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন : কিশোরগঞ্জের চন্দন ফের যুক্তরাষ্টের সিনেটর

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনের বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা