সংগৃহীত ছবি
সারাদেশ

আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: যমুনা নদীতে নাব্য সংকটের কারণে আরিচ-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: পর্যটকমুখর রাঙামাটি

শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (০৮ নভেম্বর) রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েছেন মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।

আটকে পড়া ট্রাকের চালক বলেন, রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে আরিচা ঘাটে এসেছি গতকাল সন্ধ্যায়। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানেই ফেরি পারের অপেক্ষায় আছি। ফেরি চলাচল বন্ধ আছে। এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছি। ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতায়াত করা যায় বলে আমরা এই নৌপথটি ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, দিন দিন যমুনা নদীর পানি কমে যাচ্ছে। গত তিন মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। এমতাবস্থায় অর্ধেক পণ্য বোঝাইসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি চলাচল চালু রাখা হয়। ৬টি খনন যন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নৌ চ্যানেলের নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ফলে ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে নাব্য স্বাভাবিক করতে তাদের ২-৩ দিন লাগতে পারে। তারা চ্যানেল খুলে দিলেই আমরা ফেরি চলাচল শুরু করতে পারবো। কিন্তু নৌপথে নাব্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা