সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পর্যটকমুখর রাঙামাটি

নিহত ব্যক্তি, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে রংপুর থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে আহত অবস্থায় অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন। ১ সাপ্তাহে আগে সুস্থ হয়ে বাড়ি আসেন তিনি। এমন অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে রংপুরে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে ১৯ ইউপি সদস্য আটক

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান ‍নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা