ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া - নারী বিশ্বকাপ-২০২২
খেলা
নারী ওয়ানডে বিশ্বকাপ

ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রাইস্টচার্চে পর্দা নেমেছে নারী বিশ্বকাপের ১২তম আসরের। এর মধ্যে ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ৪ বার জিতেছে ইংল্যান্ড এবং বাকি ১ বার শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। এবারই ১ম নারী বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।

বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে হলে করতে হবে ৩৫৭ রানের বিশাল স্কোর। স্কোরবোর্ডের দিকে তাকিয়েই হয়তো হেরে গিয়েছিল ইংলিশরা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন : অনাস্থা প্রস্তাব খারিজ

তবুও, ইংলিশ ব্যাটাররা কম যায়নি। ২৮৫ রান করেছিল তারা। তবে ৪৩.৪ ওভারেই অলআউট হয়ে গিয়েছিল হিদার নাইটরা। যে কারণে হেরে যেতে হলো ৭১ রানে। সে সঙ্গে ৭ম বারের মত নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নিলো অ্যালিসা পেরির অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উভয় দলের দুই ব্যাটারের দুর্দান্ত লড়াই দেখেছে আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল। অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালিসা হিলির ১৭০ রানের জবাবে অপরাজিত ১৪৮ রান করেন ইংল্যান্ডের মিডল অর্ডার ন্যাট স্কিভার। কিন্তু জয় হলো অ্যালিসা হিলিরই।

জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করলেন ইংলিশ ব্যাটার ন্যাট স্কিভার। ১২১ বলে ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তবুও তার এই ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। বাকি ব্যাটারদের যে আর কেউই দাঁড়াতে পারেননি!

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

২৭ রান করেন ওপেনার ট্যামি বিউমন্ট। ড্যানি ওয়েট করেন মাত্র ৪ রান। দলের সেরা ব্যাটার এবং অধিনায়ক হিদার নাইট আউট হন মাত্র ২৬ রান করে। অ্যামি জোন্স করেন ২০ রান। সোফি ডাঙ্কলি করেন ২২ রান। চার্লি ডিন করেন ২১ রান। একমাত্র দাঁড়িয়ে ছিলেন ন্যাট স্কিভার। ১২১ বলে ১৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

অসি বোলারদের মধ্যে অ্যালানা কিং, জেস জোনাসেন ৩টি করে উইকেট নেন। মেগান স্কাট নেন ২ উইকেট। তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাসলে গার্ডনার নেন ১টি করে উইকেট।

বৃটিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইটের হয়তো নিজের ভুলের কারণে এখন নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে যে উদ্দেশ্য নিয়ে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন এবং অস্ট্রেলিয়াকে দ্রুত কম রানে বেধে ফেলার যে ইচ্ছা তার ছিল- কোনোটাই কাজে লাগেনি।

আরও পড়ুন : রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

টস হেরে ব্যাট করতে নেমে যেভাবে রানের বন্যা বইয়ে দিয়েছে অসি নারী ক্রিকেটাররা, তাতে পিলে চমকে যাওয়ার জোগাড়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।

ওপেনার অ্যালিসা হিলির ব্যাটেই ঝড় উঠেছে বেশি। ১৩৮ বলে ১৭০ রানের বিশাল এক ইনিংস খেলে আউট হন হিলি। জোড়া হাফ সেঞ্চুরি এসেছে আরেক ওপেনার রিচায়েল হাইনেস এবং তিন নম্বরে নামা বেথ মুনির ব্যাট থেকে।

ইংলিশ নারী বোলারদের মধ্যে আনিয়া স্রাবসোল নেন সর্বোচ্চ ৩ উইকেট। সোপি একলেস্টোন নেন ১ উইকেট। একজন হলেন রানআউট।

আরও পড়ুন : স্ত্রীকে পুড়িয়ে হত্যা

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি এবং হাইনেস মিলে গড়েন ১৬০ রানের বিশাল জুটি। এরপর বেথ মুনি এবং অ্যালিসা হিলি মিলে গড়েন ১৫৬ রানের বিশাল জুটি। রিচায়েল হাইনেস আউট হন ৯৩ বলে ৬৮ রান করে। বেথ মুনি ৪৭ বলে করেন ৬২ রান।

বাকিদের মধ্যে এলিসি পেরি অপরাজিত থাকেন ১৭ রানে, ১০ রান করে আউট হন লেগ ম্যানিং এবং তালিয়া ম্যাকগ্রা অপরাজিত থাকেন ৮ রানে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা