সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ নিহত ১৯
আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকা

সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবান শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে একটি মহাসড়কে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন স্কুল শিক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, নিহতদের মধ্যে ১৬ জনের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

এ মর্মান্তিক দুর্ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ডারবান শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে একটি মহাসড়কে ঘটেছে।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর নিশ্চিত করেছে।

আরও পড়ুন : রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। তাদের মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। সূত্র: গালফ নিউজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা