রোনালদোর ওভারহেড কিকও ঠেকিয়ে দেন অ্যাতলেটিকোর গোলকিপার (ছবি: সংগৃহীত)
খেলা

রোনালদোদের হারিয়ে শেষ আটে অ্যাতলেটিকো

ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে জয় নির্ধারণে একমাত্র গোলটি করেন রেনান লোদি। আর এতেই দুই লেগ মিলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল স্প্যানিশ ক্লাবটি।

অ্যাতলেটিকোর মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়। তাই সেরা আটে জায়গা করে নিতে দ্বিতীয় লেগে দুদলেরই জয়ের প্রয়োজন। যেহেতু ম্যাচটি ছিল ওল্ড ট্রাফোর্ডে, সে কারণে জয়ের জন্য এগিয়ে ছিল স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড।

ফেভারিট তকমা গায়ে মেখে খেলতে নেমে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ম্যান ইউ। পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখার পাশাপাশি অ্যাতলেটিকোর গোলবার বরাবর পাঁচটি শট নেয় ইউনাইটেডের ফুটবলার। অপরদিকে নিজেদের কাছে ৩৯ শতাংশ সময় বল রাখতে সক্ষম হয় সফরকারীরা। আর শট নিয়েছে মাত্র দুটি।

তবে ম্যাচ দাপট দেখিয়েও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪১তম মিনিটে গোল খায় স্বাগতিকরা। এ সময় ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোষ্টে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিজমান। আর হেডে গোলটি করেন লোদি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে উঠে ইউনাইটেড। সমতায় ফিরতে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক অতর্কিত আক্রমণ চালান রোনালদো-ফার্নান্দেসরা। ৭৭তম মিনিটে গোলও পেয়ে যেত স্বাগতিকরা। দারুণ সেভে ইউনাইটেডকে হতাশ করেন অ্যাতলেটিকোর গোলকিপার। ফ্রি-কিকে অনেকটা লাফিয়ে রাফায়েল ভারানের হেড এক হাতে ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে রোনালদোর ওভারহেড কিকও ঠেকিয়ে দেন।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

ম্যাচে বাকি সময় আক্রমণে আধিপত্য করেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। ফলে ম্যাচ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। আর এতেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যায় দিয়েগো সিমিঅনের শিষ্যদের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা