বেনজেমা তাণ্ডবে পিএসজির স্বপ্নভঙ্গ
খেলা

বেনজেমা তাণ্ডবে পিএসজির স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত হ্যাটট্রিক করলেন আগের ম্যাচে। করিম বেনজেমার ১৮ মিনিটের তাণ্ডব, পিএসজির আরেকটি চ্যাম্পিয়নস লীগ শিরোপার স্বপ্নভঙ্গ। লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনজেমার জাদুকরি হ্যাটট্রিক এখনো স্পষ্ট ফুটবল প্রেমীদের হৃদয়পটে।

আরও পড়ুন:বিশ্বে করোনায় একদিনে চার হাজার মৃত্যু

ফ্রেন্স ফরোয়ার্ড ম্যাজিশিয়ানের ম্যাজিক অব্যাহত। সর্বশেষ ম্যাচে জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেছেন বেনজেমা।

সোমবার ( ১৪ মার্চ) দিনগত রাতে স্প্যানিশ লা লিগায় মায়োর্কার মাঠে লস ব্লাঙ্কোদের ৩-০ গোলের জয়ে অবদান ছিল ভিনিসিউস জুনিয়রেরও।

দুর্দান্ত সেই ফর্ম লা লিগাতেও অব্যাহতভাবে ধরে রেখেছেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড এবার করলেন জোড়া গোল। বেনজেমা উড়ছেন, উড়ছে রিয়াল মাদ্রিদও।

আরও পড়ুন:হোসেনি দালানে বোমা : মামলার রায় আজ

৩-০ গোলে মায়োর্কার মাঠে লা লিগার ম্যাচটি তারা জিতেছে । এই জয়ে শিরোপা দৌড়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৮ ম্যাচে ২০ জয় এবং ৬ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।

আরও পড়ুন:স্বরূপে ফিরল শিক্ষাপ্রতিষ্ঠান

রিয়াল দাপট দেখিয়ে খেললেও ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি । বরং একাদশ মিনিটে উল্টো বিপদে পড়তে বসেছিল। সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ড ভেদাত মুরিখি।

আরও পড়ুন:নাপায় ক্ষতিকর কিছু পাওয়া যায়নি

খেলার ৩৫ মিনিটে প্রথম নিশ্চিত সুযোগটি পায় মায়োর্কা। রিয়াল ডিফেন্ডার ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন পাবলো মাফেয়ো, কিন্তু তার নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও আটকে যায় পোস্টে।

আরও পড়ুন:মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

রিয়াল দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পায়। বেনজেমার পাস থেকে বল পেয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক গলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস।

আরও পড়ুন:বিকেলে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বেনজেমা ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সে ভিনিসিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। ৫ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান ৩-০ করেন ৩৪ বছর বয়সী বেনজেমা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা