খেলা

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান, অজিদের বড় লিড

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৮ রানে অলআউট হয়েছে। ফলে ৪০৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে অজিরা।

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নামে প্যাট কামিন্সের দল। তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে সফরকারীরা। রানের পাহাড় গড়া অস্ট্রেলিয়ার লিড এখন ৪৮৯।

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মের সুরক্ষায় নীতিমালা

৩৫ রান নিয়ে ক্রিজে আছেন উসমান খাজা ও তার সঙ্গী মার্নাস ল্যাবুশেন করেছেন ৩৭ রান। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার দলীয় ২০ রানে হাসান আলীর বলে আউট হন। ১৬ বল খেলে ৭টি রান করে সাজঘরে ফেরেন তিনি।

আগে স্টার্ক-সিপশন ঝরে বিধ্বস্ত পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন পাকি অধিনায়ক বাবর আজম। সিপশনের বলে খাজার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৭৯ বল খেলে ৩৬ রান করেন তিনি। আগের ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করা ইমাম-উল-হক ২০ করে রান করে লায়নের বলে কামিন্সের হাতে ক্যাচ তুলে দেন। নোমান আলী ২০ এবং শাহীন শাহ আফ্রিদি করেন ১৯ রান।

অজিদের হয়ে মিচেল স্টার্ক বল হাতে ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন মিচেল সিপশন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা