ফাফ ডু প্লেসি (ছবি: সংগৃহীত)
খেলা

বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন ডু প্লেসি

ক্রীড়া ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাই আইপিএলের আসন্ন আসরে দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

এ তথ্য নিশ্চিত করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি। নতুন অধিনায়ককে শুভ কামনা জানিয়ে উচ্ছ্বসিত হয়ে কোহলি বলেন, ফাফ ও দলের জন্য আমি এর চেয়ে বেশি আর খুশি হতেই পারতাম না। সে আমার একজন ভালো বন্ধু, তার সঙ্গে আমার বেশ ভালো বোঝাপড়া আছে। ভালো মৌসুমের জন্য মুখিয়ে রয়েছি আমি।

এদিকে সপ্তম ক্রিকেটার হিসেবে আরসিবিকে নেতৃত্ব দেবেন ডু প্লেসি। এর আগে রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টরি, কোহলি এবং শেন ওয়াটসন এ দলের অধিনায়ক ছিলেন। তাদের মধ্যে কোহলিই দলের অধিনায়ক ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে। ১৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এর আগে ডু প্লেসি আইপিএলে খেললেও কখনো অধিনায়কত্ব পাননি। অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই প্রথম খেলবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা