খেলা
নারী বিশ্বকাপ

মেয়েদের ইতিহাসগড়া জয় 

ক্রীড়া ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রান তুলতে পারে পাকিস্তানের নারী ক্রিকেটাররা। টাইগ্রেস বোলারদের অসাধারণ নৈপূন্যে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ। ম্যাচে পাকিস্তানের ওপেনার সিদরা আমিন শতক হাঁকালেও হারের তিক্ত স্বাদ পেতে হয় তাকে।

ম্যাচে ওপেনিংয়ে বড় জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল পাকিস্তান। তবে রুমানা হকের হাত ধরে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পায় লাল-সবুজের জার্সিধারীরা। পাকিস্তান ২৩ ওভারে তুলে ফেলে ৮৯ রান। তবে রুমানা পাকিস্তান ওপেনার নাহিদাকে বোল্ড আউট করে ম্যাচে ফেরায় বাংলাদেশকে। নাহিদা ৬৭ বলে ৪৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান।

এরপর ফাহিমা, জাহানার এবং রুমানার বোলিং নৈপূন্যে ম্যাচ থেকে ছিটকে যায় টিম পাকিস্তান। টানা তিন পাক ব্যাটারকে শূন্য রানে ফেরান টাইগ্রেস বোলাররা। শেষদিকে ম্যাচে পাকিস্তানের সেট ব্যাটার সিদরাকে রান আউট করে জয়ের পাল্লা নিজের দিকে টেনে নেন জ্যোতির দল।

এর আগে হ্যামিল্টনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ফারজানার অর্ধশতকের পাশাপাশি শারমীন এবং অধিনায়ক জ্যোতির ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৪ রান তোলে বাংলাদেশের নারীরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ছিল ৯ উইকেটে ২১১ রান।

ম্যাচে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার শামীমা ও শারমীন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে শামীমা ১৭ রান করে নিদা ধারের শিকার হলে ভাঙ্গে তাদের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার শারমীনকে নিয়ে ৪২ রানের বড় জুটি গড়েন ইনফর্ম ফারজানা।

শারমীন ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করে ওমাইমা সোহেলের শিকার হয়ে ফিরে গেলে মাঠে নামেন অধিনায়ক জ্যোতি। তৃতীয় উইকেটে ফারজানার সঙ্গে দারুণ জুটি গড়েন কাপ্তান। তবে ৬৪ বলে ৪৬ রান করা জ্যোতিকে ফাতিমা আউট করলে বিশ্বকাপে শতরানের জুটি গড়া মিস হয়ে যায় বাংলাদেশের। ফারজানা ও জ্যোতি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৯৬ রানের জুটি গড়েন।

পাঁচ নম্বরে নামা রুমানা রান বাড়ানোর জন্য শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন। তবে ১৩ বলে ২ চারে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রুমানা। অপরপ্রান্তে ৮৯ বলে অর্ধশতক তুলেন ফারজানা। বিশ্বকাপে নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষেও পঞ্চাশের দেখা পেলেন তিনি। এ নিয়ে ওয়ানডেতে ৯টি হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি।

এদিকে এই হাফসেঞ্চুরিতে টাইগ্রেসদের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন এই ব্যাটার। ১১৫ বলে ৫ চারে ৭১ রান করে ফেরা ফারজানার মোট রান দাঁড়ায় ৯৭২।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

শেষদিকে রিতুমণি এবং সালমা খাতুনের ১১ রানে ৭ উইকেটে ২৩৪ স্কোর পায় টাইগাররা। পাকিস্তানের পক্ষে নাসরা সান্ধু ৪১ রানে নেন ৩টি উইকেট। এছাড়া ফাতিমা, নিদা ও ওমাইমা পান ১টি করে উইকেট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা