ছবি- সংগৃহিত
খেলা

অনুশীলনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: তিন গ্রুপে ভাগ হয়ে শনিবার দক্ষিণ আফ্রিকায় পেঁছেছে সব টাইগাররা। দুদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট দল।

তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল সোমবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করে। অন্যদিকে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলের সদস্যরা অনুশীলন করে কেপ টাউনের গ্যারি কার্স্টেন একাডেমি মাঠে।

ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে মঙ্গলবার (১৫ মার্চ) জোহানেসবার্গে আন্তঃদলীয় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তারপর ১৮ মার্চ প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ২য় ও ৩য় ওয়ানডে হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান, অজিদের বড় লিড

ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। ১ম টেস্টের প্রস্তুতির জন্য ২৬-২৭ মার্চ দুইদিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩১ মার্চের পর ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে ২য় টেস্ট।

প্রসঙ্গত, ২০০২-২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে প্রোটিয়াদের বিপক্ষে। তবে বার বারই পরাজয় নিয়ে ফিরেছেন। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবার দেশ ছাড়ার আগে হতশ্রী এই রেকর্ড পাল্টে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে গেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা